hadith book logo

দ্বাদশ-ইমামী শী‘আ ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা

লেখকঃ মুহিব্বুদ্দীন আল-খতিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

الحمد لله رب العالمين و الصلاة و السلام على أشرف المرسلين وآله و صحبه أجمعين .

(সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ্‌র জন্য; আর সালাত (দরূদ) ও সালাম শ্রেষ্ঠ রাসূল (মুহাম্মদ) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং শান্তি বর্ষিত হউক তাঁর পরিবার-পরিজন ও সব সাহাবীগণের প্রতি) । অতঃপর:

সাম্প্রতিক বছরসমূহে দ্বাদশ ইমামী শী‘আ সম্প্রদায়ের মতবাদ ও তাদের বিরোধী আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, যায়েদীয়া ও ইবাদীয়া মতাদর্শের মধ্যে সমন্বয় সাধনের জন্য দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছিল। তাই এ বিষয়ে তথ্যভিত্তিক গবেষণার দিকে দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে।

সম্মানিত বিজ্ঞ ইসলামী লেখক সাইয়্যেদ মুহিব্বুদ্দীন আল-খতিব শী‘আ সম্প্রদায়ের মূলগ্রন্থসমূহ থেকে এই গবেষণাকর্মটি সম্পাদন করেছেন; যাতে তা থেকে ঐক্যের সুত্রগুলোর দিকে মনোযোগ দেয়া যায়। অবশেষে তার নিকট তা অসম্ভব বলে প্রমাণিত হয়েছে। কারণ, শী‘আ মতাবলম্বী নীতিমালা প্রস্তুতকারীগণ তাদের নীতিমালায় এ ধরনের ঐক্য প্রতিষ্ঠার কোন একটি উপায়ও অবশিষ্ট রাখেন নি। কেননা, তারা তাদের এই মতবাদটিকে প্রতিষ্ঠিত করেছে এমন কতগুলো নীতিমালা বা স্তম্বের উপর, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, তার সম্পূর্ণ বিপরীত; যেদিকে তাঁর সাহাবীদেরকে তিনি দাওয়াত দিয়েছেন এবং তাঁর পরবর্তীদের জন্য তাঁদেরকে সুস্পষ্ট আলোকোজ্জ্বল দলীল-প্রমাণস্বরূপ রেখে গেছেন, যা কোন পরিবর্তনকারী পরিবর্তন করলে তার ধ্বংস অনিবার্য!

আর এ গবেষণার মধ্যে বর্ণিত উদ্ধৃতিসমূহ দ্বাদশ ইমামের অনুসারী শী‘আ দল কর্তৃক নির্ভরযোগ্য গ্রন্থসমূহ থেকে গ্রহণ করা হয়েছে; পৃষ্ঠাসমূহের নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং গ্রন্থসমূহের প্রকাশকাল ও সংস্করণ সংখ্যার বিবরণ দেয়া হয়েছে, সুতরাং এ ব্যাপারে কেউ সন্দেহ বা অযথা বিতর্ক করতে পারবে না। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এগুলো আমরা জনসমক্ষে পেশ করব, যাতে করে যে বেঁচে থাকবে, সে যেন দলীল-প্রমাণসহ বেঁচে থাকে; আর যে ধ্বংস হওয়ার, সে যেন দলীল-প্রমাণসহ ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ সুপথপ্রাপ্তদের বন্ধু ও অভিভাবক।

মুহাম্মদ নাসিফ

জেদ্দা: ১৪ রজব ১৩৮০ হি.