hadith book logo

দ্বাদশ-ইমামী শী‘আ ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা

লেখকঃ মুহিব্বুদ্দীন আল-খতিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

আহলে বাইতের কথা মানলেই কেবল মুক্তি

[দুই সাক্ষ্যই জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট নয়!]

আল-খূওয়ানসারী বলে: সাইয়্যেদ নিয়ামতুল্লাহ আল-মূসাওয়ী এই উদ্ধৃতি বর্ণনা করার পর বলে: “এর ব্যাখ্যা হচ্ছে, সকল সম্প্রদায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী:

«من قال : لا إله إلا الله دخل الجنة» (যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে)-এর উপর ভিত্তি করে শুধু দুই সাক্ষ্য ( الشهادتين )-কে পরিপূর্ণ নাজাতের জন্য যথেষ্ট মনে করে। আর এই ইমামীয়া সম্প্রদায়ের ঐক্যবদ্ধ বিশ্বাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাজাত হবে না, যতক্ষণ না দ্বাদশ ইমাম পর্যন্ত আহলে বাইতের (নবী পরিবারের) সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হবে এবং তাদের শত্রুদের থেকে মুক্ত না হবে [অর্থাৎ আবূ বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে শুরু করে শেষ পর্যন্ত শী‘আগণ ব্যতীত যে কেউ শাসক ও শাসিত হিসেবে ইসলামের সাথে সংশ্লিষ্ট তাদের সবার থেকে সম্পর্ক ত্যাগ ঘোষণা করতে হবে]। কারণ এই বিশ্বাসটি সকল সম্প্রদায় থেকে ভিন্ন; যার উপর নাজাতের বিষয়টি আবর্তিত হবে।”