hadith book logo

দ্বাদশ-ইমামী শী‘আ ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা

লেখকঃ মুহিব্বুদ্দীন আল-খতিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ওমরের হত্যাকারীকে সম্মান করা

[খলিফা ফারুক হত্যার দিন মহা উৎসবের দিন]

তাদের ক্রোধের পর্যায় এতদূর পৌঁছেছে যে, তারা ইরানের অগ্নিপূজকদের আগুন নির্বাপক এবং তাদের পূর্বপুরুষগণের ইসলামে দাখিল হওয়ার অন্যতম পথিকৃত সাইয়্যেদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আবূ লুলু আল-মাজুসীকে (তার উপর আল্লাহর লানত) বাবা সুজা উদ্দীন ( بابا شجاع الدين ) [যার অর্থ, ধর্মের বীর পিতা] নামে সম্বোধন করে।

আলী ইবন মুযাহির যিনি শী‘আদের রিজাল শাস্ত্রের বিখ্যাত লোক, তিনি আহমদ ইবন ইসহাক আল-কুম্মী আল-আহওয়াস থেকে বর্ণনা করেন: ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার দিন হল মহা উৎসবের দিন! গর্ব-অহঙ্কারের দিন; মর্যাদার দিন; মহা পবিত্রতার দিন; বরকতের দিন এবং প্রশান্তির দিন!