hadith book logo

দ্বাদশ-ইমামী শী‘আ ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা

লেখকঃ মুহিব্বুদ্দীন আল-খতিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

শাসকদের সম্পর্কে শী‘আদের মত

আর ভয়ানক বাস্তবতা, যার দিকে আমাদের ইসলামী সরকারগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, তা হচ্ছে, দ্বাদশ-ইমামী শী‘আ মতবাদ, যার আরেক নাম ‘জা‘ফরীয়্যা’; তাদের মূলভিত এই নীতিমালার উপর প্রতিষ্ঠিত যে, আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু’র শাসনকালের কয়েকবছর ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন থেকে এই সময় পর্যন্ত সকল ইসলামী সরকার হল অবৈধ (বে-শরী‘আতী) সরকার। সুতরাং কোন শী‘আ’র জন্য বৈধ হবে না যে, সে খাঁটি মনে এ সমস্ত সরকারদের দিকে ইখলাস ও বন্ধুত্বের হাত বাড়াবে; বরং সে তাদের সাথে গোপন শত্রুতা করবে এবং তাদেরকে এড়িয়ে চলবে! কারণ, তাদের পূর্ববর্তী যে সরকারগুলো অতিবাহিত হয়ে গেছে, এখনও যেগুলো প্রতিষ্ঠিত আছে এবং ভবিষ্যতে যেগুলো প্রতিষ্ঠিত হবে, সকল সরকারই জোর করে ক্ষমতা দখলকারী। শী‘আ ধর্মে ও তাদের নির্ভেজাল আকিদা অনুসারে শরীয়াহ্‌ভিত্তিক প্রশাসক হলো একমাত্র বার ইমাম, শাসন পরিচালনায় তারা সক্ষম হউক আর না-ই হউক। তারা ব্যতীত আবূ বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে শুরু করে যারা মুসলিম উম্মাতের দায়িত্বগ্রহণ করেছে তাঁদের পরবর্তীকালে এখনকার সময় পর্যন্ত— তারা যতই ইসলামের খেদমত করুক; যতই ইসলামের দাওয়াত সম্প্রসারণ, আল্লাহর কালেমাকে যমীনে বিজয়ী করা এবং ইসলামী বিশ্বের পরিধি বৃদ্ধি করার জন্য কষ্ট সহ্য করুক— কিয়ামতের দিন পর্যন্ত তারা জবরদখলকারী!