১
সালাত আদায়ের পদ্ধতি
লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
৮. আস্তে بسم الله الرحمن الرحيم বলা।
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমার ও উসমানের পিছনে সালাত আদায় করেছি, তাদের কেউ বিসমিল্লাহ জোরে বলেন নি”। [আহমদ: (৩/২৬৪); নাসাঈ, হাদীস নং ৯০৭; ইবন খুজাইমাহ: (১/২৪৯), হাদীস নং ৪৯৫। আলবানী “সহীহ নাসাঈতে”: (১/১৯৭) হাদীসটি সহীহ বলেছেন।] বিসমিল্লাহ একটি সম্পূর্ণ আয়াত। [লেখক বলেন : আমি আব্দুল আযীয ইবন বায রহ.-কে “বুলুগুল মারাম” গ্রন্থের (২৯৭-৩০০) নং হাদীসের ব্যাখ্যা প্রদানের সময় বলতে শোনেছি: “বিসমিল্লাহ একটি স্বয়ংসম্পূর্ণ আয়াত, এটা ফাতিহা কিংবা অন্য কোনো সূরার অংশ নয়, দুই সূরার মাঝখাকে পৃথক করার জন্য আল্লাহ এ সূরা আয়াত করেছেন, তবে এটা সূরা নামলের একটি আয়াত। এটাই বিশুদ্ধ অভিমত। আর সূরা ফাতিহার সপ্তম আয়াত হচ্ছে: غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ]