১
সালাত আদায়ের পদ্ধতি
লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
১০. সূরা ফাতিহার শেষে বলবে: آمين ‘আমীন’ যদি জেহরী সালাত হয় জোরে, আর সিররী সালাত হলে আস্তে বলব।
‘আমীন’ এর অর্থ হচ্ছে: হে আল্লাহ কবুল কর। কারণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা শেষ করে উচ্চ স্বরে আমীন বলতেন”। [দারাকুতনী: (১/৩১১); হাকেম ফিল মুস্তাদরাক: (১/২২৩)। তিনি বলেন: এ হাদীসটি সহীহ বুখারী ও মুসলিমের র্শত মোতাবেক সহীহ, ইমাম যাহাবী তার সমর্থন করেছেন। ইমাম বায়হাকী হাদীসটি বর্ণনা করে বলেন: হাসান ও সহীহ। বায়হাকী: (২/৩২)] তার থেকে আরেকটি হাদীসে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ইমাম যখন আমীন বলে, তোমরাও আমীন বল, কারণ যার আমীন ফিরিশতাদের আমীনের সাথে মিলে যাবে, তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে”। [সহীহ বুখারী, হাদীস নং ৭৮০; সহীহ মুসলিম, হাদীস নং ৪১০।] তার থেকে আরো বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ইমাম যখন বলে, ﴿ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ﴾ তোমরা বল آمين । কারণ, যার আমীন ফিরিশতাদের আমীনের সাথে মিলে যাবে, তার পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হবে”। [সহীহ বুখারী, হাদীস নং ৭৮২; সহীহ মুসলিম, হাদীস নং ৪১০।] যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তে অক্ষম, সে কুরআনের অন্য কোথাও থেকে তিলাওয়াত করবে। যদি কুরআনের কিছুই না জানে, তাহলে বলবে:
«سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم» .
কারণ, আব্দুল্লাহ ইবন আবু আওফা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে: আমি কুরআনের কোনো অংশ গ্রহণ করতে সক্ষম নই। অতএব, আমাকে তার পরিবর্তে অন্য কিছু শিক্ষা দিন, তিনি বললেন: “তুমি বল [আহমদ: (৪/৩৫৩, ৩৫৬, ৩৮২); আবু দাউদ, হাদীস নং ৮৩২; নাসাঈ, হাদীস নং ৯২৪; ইবন হিব্বান, হাদীস নং ১৮০৫-১৮০৭। তিনি হাদীসটি সহীহ বলেছেন। দারাকুতনী: (১/৩১৩)। তিনি হাদীসটি সহীহ বলেছেন। হাকেম: (১/২৪১), তিনি হাদীসটি সহীহ বলেছেন, ইমাম যাহাবী তার সমর্থন করেছেন।]: