১
সালাত আদায়ের পদ্ধতি
লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
২২. যদি সম্ভব হয়, তাহলে পা, হাটু ও রানের উপর ভর দিয়ে দ্বিতীয় রাকা‘তের জন্য দাঁড়াবে।
কারণ, ওয়ায়েলের হাদীসে আছে: “যখন উঠবে হাটুর পূর্বে হাত উঠাবে”। [আবু দাউদ, হাদীস নং ৮৩৮; তিরমিযী, হাদীস নং ২৬৮; নাসাঈ, হাদীস নং ১০৮৯; ইবন মাজাহ, হাদীস নং ৮৮২।] আর যদি কষ্ট হয়, তাহলে যমীনের উপর ভর দিবে। কারণ, মালেক ইবন হুয়াইরিসের হাদীসে আছে: “যখন দ্বিতীয় সাজদাহ থেকে মাথা উঠাবে, তখন বসবে ও যমীনের উপর ভর দিয়ে দাঁড়াবে”। [সহীহ বুখারী, হাদীস নং ৮২৪।]