hadith book logo

সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

২৬. অতঃপর ডান দিকে ও বাম দিকে সালাম ফিরাবে এ বলে:

«السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله»

জাবের ইবন সামুরা থেকে বর্ণিত হাদীসে আছে, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম বলতাম:

«السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله»

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “চতুর ঘোড়ার লেজের ন্যায় তোমরা হাত দ্বারা কিসের দিকে ইশারা কর, রানের উপর হাত রেখে ডানে ও বামে তোমাদের ভাইদের সালাম দেওয়াই যথেষ্ট”। [সহীহ মুসলিম, হাদীস নং ৪৩১।]

আমের ইবন সাদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, তিনি ডানে ও বামে সালাম ফিরাতেন, এমন কি আমি তার গালের শুভ্রতা দেখতে পেতাম”। [সহীহ মুসলিম, হাদীস নং ৫৮২্] অতঃপর সে ডানে অথবা বামে যে কোনো দিকেই ঘুরতে পারে। [সহীহ বুখারী, হাদীস নং ৮৫২; সহীহ মুসলিম, হাদীস নং ৭০৭ ও ৭০৮।]