১
সালাত আদায়ের পদ্ধতি
লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
১৯. দুই সাজদাহ’র মাঝখানে বলবে: ربِّ اغفرْ لي، ربِّ اغفر لي؛
হুজায়ফা থেকে একটি মারফূ‘ হাদীসে বর্ণিত: “তিনি দুই সাজদাহ’র মাঝখানে সাজদাহ’র সমান বসতেন এবং বলতেন [আবু দাউদ, হাদীস নং ৮৭৪; ইবন মাজাহ, হাদীস নং ৮৯৭; সহীহ ইবন মাজাহ: (১/১৪৮)।]: «ربّ اغفر لي رب اغفر لي» এর চেয়ে অধিক পড়ারও অনুমতি রয়েছে, যেমন:
«اللهم اغفر لي، وارحمني [ وعافني، واهدني ] واجبرني، وارزقني، وارفعني»؛
কারণ, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদাহ’র মাঝখানে বলতেন [সুনান আবু দাউদ, হাদীস নং ৮৫০।]:
«اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني»
ইবন মাজাহ নিম্নের শব্দে বর্ণনা করেছেন [ইবন মাজাহ, হাদীস নং ৮৯৭; সহীহ সুনান আবু দাউদ: (১/১৬০); সহীহ সুনান নাসাঈ: (১/১৪৮)।]:
«ربِّ اغفر لي وارحمني، واجبرني، وارزقني، وارفعني» .
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রুকনটি সাজদাহ পরিমাণ লম্বা করতেন। যেমন, বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু, সাজদাহ, দুই সাজদাহ’র মাঝখানে বসা এবং রুকু থেকে মাথা উঠিয়ে স্থির থাকা সমান ছিল, শুধু কিয়াম ও বৈঠক ব্যতীত”। [সহীহ বুখারী, হাদীস নং ৭৯২; সহীহ মুসলিম, হাদীস নং ৪৭১।]