hadith book logo

সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

১২. সম্পূর্ণ কিরাত শেষ করে শ্বাষ ফিরে আসা পর্যন্ত সামান্য বিরতি নেবে যেন রুকুর সাথে কিরাত মিলে না যায়, সূরা ফাতিহার পূর্বের বিরতি এমন নয়। কারণ, সেখানে সালাত আরম্ভের দো‘আ পড়বে, তাই সেখানে দো‘আ পরিমাণ বিরতি নেবে।

হাসানের সূত্রে সামুরার সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত:

«أنه كان يسكت سكتتين : إذا استفتح الصلاة وإذا فرغ من القراءة كلها» .

“তিনি দু’টি বিরতি নিতেন, একটি যখন সালাত আরম্ভ করতেন অপরটি যখন তিনি সম্পূর্ণ কিরাত থেকে ফারেগ হতেন”। [আবু দাউদ, হাদীস নং ৭৭৮, তিরমিযী, হাদীস নং ২৫১, তিনি হাদীসটি হাসান বলেছেন। আহমদ: (৫/২৩), ইমাম তিরমিযী বলেন: মুহাম্মাদ বলেছেন: আলী ইবন আব্দুল্লাহ বলেছে: “সামুরা থেকে বর্ণিত হাসানের হাদীস সহীহ, হাসান থেকে শ্রবণ করেছে”। (১/৩৪২)] ইমাম তিরমিযি বলেন, “এটাই একাধিক আলিমের অভিমত, তারা মুস্তাহাব মনে করেন ইমাম সালাত আরাম্ভ করে ও কিরাত শেষ করে সামান্য বিরতি নেবে। ইমাম আহমদ, ইসহাক ও আমাদের সাথীবৃন্দ অনুরূপই বলেছেন।