১
সালাত আদায়ের পদ্ধতি
লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
২০. তাকবীর বলে দ্বিতীয় সাজদাহ করবে, যেমন প্রথম সাজদাহ’তে করেছিল।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সালাতে ভুলকারীর হাদীসে রয়েছে: “অতঃপর তুমি সাজদাহ কর, সাজদাহ’রত অবস্থায় স্থির হও, অতঃপর মাথা উঠিয়ে স্থির চিত্তে বস, অতঃপর সাজদাহ কর এবং স্থির হও। অতঃপর তোমার অবশিষ্ট সালাতে অনুরূপ করতে থাক”। [সহীহ বুখারী, হাদীস নং ৭৯৩।]
তার থেকে অপর হাদীসে আছে: “অতঃপর যখন সাজদাহ’য় ঝুকবে তাকবীর বলবে, অতঃপর সাজদাহ থেকে মাথা উঠিয়ে তাকবীর বলবে। অতঃপর সাজদাহ’র সময় তাকবীর বলবে। অতঃপর মাথা উঠানোর সময় তাকবীর বলবে, অতঃপর অনুরূপ করতে থাকবে অবশিষ্ট সালাতে এবং যখন দু’রাকাত শেষে বৈঠকের পর দাঁড়াবে তাকবীর বলবে”। [সহীহ বুখারী, হাদীস নং ৭৮৯; সহীহ মুসলিম, হাদীস নং ৩৯৬।]