hadith book logo

সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

১৪. রুকুতে বলা: «سبحان ربي العظيم» তিনবার বলা উত্তম।

হুজায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু বলতেন : سبحان ربي العظيم এবং সাজদাহ’য় বলতেন [সহীহ মুসলিম, হাদীস নং ৭৭২; আবু দাউদ, হাদীস নং ৮৭১।]: «سبحان ربي الأعلى» অপর বর্ণনায় আছে: سبحان ربي العظيم তিনবার এবং সাজদাহ’য় বলবে: «سبحان ربي الأعلى» তিনবার। [ইবন মাজাহ, হাদীস নং ৮৮৮, সিফাতুস সালাত: (১৩৬); সহীহ ইবন মাজাহ: (১/১৪৭)] এ ছাড়া অন্যান্য দো‘আ পড়ারও অনুমতি রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যেমন,

এক. আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদীস, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সাজদাহ’য় বেশি বেশি বলতেন: [সহীহ বুখারী, হাদীস নং ৭৯৪, ৮১৭; সহীহ মুসলিম, হাদীস নং ৪৮৪।]

«سبحانك اللهم ربنا وبحمدك، اللهم اغفر لي» .

দুই. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকতে বলতেন: [সহীহ মুসলিম, হাদীস নং ৪৮৭।]

«سُبُّوحٌ قُدُّوسٌ، ربُّ الملائكة والروح» .

তিন. আউফ ইবন মালেক আশজায়ী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বলতেন:

«سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة»،

অতঃপর তিনি দাঁড়ানোর সমপরিমাণ সাজদাহ করতেন এবং সাজদাহ’য় অনুরূপ বলতেন। [আবু দাউদ, হাদীস নং ৮৮৩; নাসাঈ, হাদীস নং ১০৪৯; সহীহ সুনান আবু দাউদ: ১/১৬৬।]

চার. আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন বলতেন: [সহীহ মুসলিম, হাদীস নং ৭৭১।]

«اللهم لك ركعتُ، وبك آمنتُ، ولك أسلمتُ، خشع لك سمعي وبصري ومُخّي وعظمي وعَصَبي» .

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সাজদাহ’য় কুরআন থেকে নিষেধ করে বলেন,

«ألا وإني نُهيت أن أقرأ القرآن راكعًا أو ساجدًا، وأما الركوع فعظِّموا فيه الرب ، وأما السجود فاجتهدوا في الدعاء فقَمِنٌ أن يُستجاب لكم» .

“আমি তোমাদেরকে রুকু ও সাজদাহ অবস্থায় কুরআন তিলাওয়াত থেকে নিষেধ করছি, তোমরা রুকুতে আল্লাহর বড়ত্ব বর্ণনা কর এবং সাজদাহ’য় বেশি বেশি দো‘আ কর। এটা দো‘আ কবুলের উপযুক্ত সময়”। [সহীহ মুসলিম, হাদীস নং ৪৭৯।]