hadith book logo

সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

২৮. দ্বিতীয় তাশাহহুদে তাওয়াররুক করে বসবে।

আবু হুমাইদ সায়েদীর হাদীসে আছে: “যখন দ্বিতীয় রাকাতে বসবে, তখন বাম পায়ের ওপর বসবে ও ডান পা খাড়া রাখবে। যখন শেষ রাকাতে বসবে, বাম পা আগে বাড়িয়ে দিয়ে ডান পা খাড়া রাখবে ও নিতম্বের উপর বসবে”। [সহীহ বুখারী, হাদীস নং ৮২৮।] এটাই তাওয়াররুক বসা।