১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
শিরক থেকে আত্মরক্ষা
তখন মক্কা ছিলো মূর্তি পূজার প্রধান কেন্দ্র। কাবা ঘরের ৩৬০ টি মূর্তি স্থাপিত ছিলো। কুরাইশরা ছিলো কাবার তত্ত্বাবধায়ক। তাদের তত্ত্বাবধানে পূজা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পূজায় অংশ নেননি। কোনদিন তিনি মূর্তির কাছে মাথা নত করেননি। এই সব কিছু তাঁর কাছে নিরর্থক মনে হতো। তাঁর বিবেক তাঁকে শিরক থেকে বাঁচিয়ে রেখেছিলো।