hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

চাঁদ বিদারণ

ইসলাম প্রচারের অষ্টম বছরের ঘটনা। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিনাতে ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। পূর্ণিমার চাঁদ উঠলো আসমানে। হঠাৎ তা দুই টুকরাহয়ে গেলো। পাহাড়ের দুই পাশে দেখা গেলো দুইটি অংশ। ক্ষণিকের মধ্যেই আবার অংশ দুইটি একত্রিত হয়ে গেলো। বেশ কিছু সংখ্যক মুশরিক উপস্থিত ছিলো সেখানে। তারা ব্যাপারটাকে যাদুর খেলা বলে উড়িয়ে দিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একদল মুসলিম ও ছিলেন উপস্থিত। আবদুল্লাহ ইবনু মাসউদ রা. হুজায়ফা রা. এবং জুবাইর ইবনু মুতয়িম রা. প্রত্যক্ষ সাক্ষীদের অন্তর্ভূক্ত। এই ঘটনার মাধ্যমে কাফিরদের বুঝাবার চেষ্টা করা হলো যে চাঁদ যেই ভাবে দুই টুকরা হয়ে গেলো এই ভাবে বিশ্ব জাহানের সব কিছুই ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই ঘটনার পর আল্লাহ ঘোষণা করেন-কিয়ামতের সময় নিকটে এসে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। (সূরা আল কামার: ১)

মদীনায় হিজরত ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্র