hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণ

হিজরী একাদশ সন।সফর মাসের মাঝামাঝি।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন।

ক্রমশ: তাঁর অসুস্থতা বাড়তে থাকে। তিনি এত দুর্বল হয়ে পড়েন যে সালাতের ইমামতি করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিলো না। তাই আবু বকর রা. ইমামতি করতে থাকেন।

মাঝখানে একদিন তিনি খানিকটা সুস্থ হয়ে মসজিদে আসেন।

উপস্থিত মুসলিমদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন।

এটাই তাঁর জীবনের সর্বশেষ ভাষণ।

ভাষণে তিনি বলেন,

আল্লাহ তাঁর এক বান্দাকে দুনিয়ার নিয়ামত কবুল করার অথবা আল্লাহর কাছে যা কিছু আছে তা কবুল করার ইখতিয়ার দিয়েছেন। বান্দা আল্লাহর নিকটের যা আছে তা কবুল করে নিয়েছে।আমি সবচাইতে বেশী ঋণী আবু বকরের সম্পদ ও তার সাহচর্যের কাছে।দুনিয়ায় কাউকে বন্ধুরূপে গ্রহণ করলে আবু বকরকেই গ্রহণ করতাম।কিন্তু বন্ধুত্বের চেয়ে ইসলামের ভ্রাতৃত্বই উত্তম।শোন, অতীতের জাতিগুলো তাদের নবী ও পূন্যবান ব্যক্তিদের কবর গুলোকে ইবাদাতগাহ বানিয়ে নিয়েছে। তোমরা এরূপ করো না। আমি তোমাদের স্পষ্টভাবে নিষেধ করছি।হালাল ও হারাম আমার প্রতি আরোপ করা যাবে না। আল্লাহ যা হালাল করেছেন আমি তা-ই হালাল করেছি। আর যা হালাল করেছেন আমি তা-ই হারাম করেছি। একদিন তাঁর রোগ যন্ত্রণা খুব বেড়ে গেলোতিনি কখনো চাদর টেনে মুখের উপর দেন। কখনো তা সরিয়ে নেন। এ অবস্থায় তিনি বলে উঠেন।ইয়াহুদী ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ। তারা তাদের নবীদের কবরকে ইবাদাতগাহ বানিয়ে নিয়েছে।