১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
কুরাইশদের সমাবেশে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলাম প্রচারের পঞ্চম বছর। মাহে রামাদান। কাবার কাছে কুরাইশদের এক সমাবেশ। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। পেশ করলেন একটি ভাষণ। সেই ভাষণটি ছিলো আল কুরআন থেকে সূরাআন-নাজম।কারো মুখে আওয়ায ছিলো না। মন্ত্র মুগ্ধের মতো সবাই তা শুনছিলো। ভাষণ শেষ হলো। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলেন। সংগে সংগে গোটা জন-সমাবেশ সিজদায় লুটিয়ে পড়ে। মুশরিক কুরাইশরাও সেই ভাষণ শুনে এতোই মুগ্ধ হয়েছিলো যে, যন্ত্রচালিতের মতো তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণে সিজদাবণত হয়।
ইসলাম গ্রহণ : হামযা ও উমর, শিয়াবে আবু তালিব, তায়েফ গমন
ইসলাম গ্রহণ : হামযা ও উমর, শিয়াবে আবু তালিব, তায়েফ গমন