১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
মাদীনার মসজিদ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে একখন্ড জমি কেনা হয়। কাঁচা ইটের দেয়াল তৈরী হলো। খেজুর গাছের খুঁটির উপর তৈরী হলো খেজুর পাতার ছাদ। প্রথমে মেঝে ছিলো কাঁচা। কিছুকাল পর পাথর বিছিয়ে মেঝে পাকা করে নেয়া হয়। এই মসজিদ নির্মাণ কাজে অন্যান্য মুসলিমদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নেন। তিনিও ইট পাথর বহন করেন। এই মসজিদটি মসজিদে নববী নামে প্রসিদ্ধ।