১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
প্রথম ওহী প্রাপ্তি
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন চল্লিশ বছর। তিনি হেরা গুহায় বসে ভাবতেন। মাহে রামাদানের শেষ ভাগ। একদিন এক ফিরিশতা এসে হাজির হলো তাঁর সামনে। এই ফিরশতার নাম জিবরীল। এই ফিরিশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছালেন এই বাণী-
পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্ত থেকে। পড় এবং তোমার রব অতীব সম্মানিত যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন সব শিখিয়েছেন যা মানুষ জানতো না। (সূরা আল আলাক: ১-৫)
এইভাবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেলেন। তিনি হলেন নবী। অভিভূত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ী ফিরে এলেন। স্ত্রী খাদীজাকে বললেন,আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। আমার গায়ে কম্বল জড়িয়ে দাও।