১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
একদল জিনের ইসলাম গ্রহণ
উকাজের মেলা। বহু লোক জামায়েত হয়েছে সেখানে। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন ইসলামের আহবান পৌঁছাতে। পথের একটি স্থান নাখলা। রাত কাটালেন তিনি সেখানে। ছালাতুল ফাজর আদায় করলেন সংগের কয়েকজন মুসলিমকে নিয়ে। তিনি সালাতে আল কুরআন পড়ছিলেন। একদল জিন থমকে দাঁড়ায়। সত্য দ্বীনের সাথে তারা পরিচিত হয়। আল্লাহ, জীবন ও জগত সম্পর্কে তারা বিভ্রান্তিতে ছিলো। আল কুরআনের জ্ঞান তাদেরকে সেই বিভ্রান্তি থেকে উদ্ধার করে। এই জিনেরা অন্যান্য জিনদের কাছে গিয়ে দীন সম্পর্কে যেই আলাপ-আলোচনা করে আল কুরআনে তার বিস্তারিত বর্ণনা রয়েছে।আমরা বিষ্ময়কর এক কুরআন শুনেছি। যা নির্ভুল পথের দিশা দেয়। আমরা এর প্রতি ঈমান এনেছি। অত:পর আমরা আর কখনো আমাদের অদ্বিতীয় রবের সাথে কাউকে শরীক করবো না। (সূরা আল-জিন : ১-২)এইভাবে ইসলামের দাওয়াত জিনদের মধ্যে সম্প্রসারিত হয়।