hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

অধীন ব্যক্তির প্রতি সদাচরণ

খাদীজার ভাইয়ের ছেলে হাকিম ইবনু হিযাম তাঁকে একজন কেনা বালক উপহার দেন। খাদীজা সেই ছেলেটিকে তাঁর স্বামী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেন।

সাধারণতঃ ক্রীতদাসের প্রতি মনিবেরা দুর্ব্যবহার করতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভিন্ন রকমের মানুষ। তিনি ক্রীতদাসের প্রতি সদাচরণ করতেন।

তাঁর নিকট হস্তারিত ক্রীতদাসের নাম ছিল যায়িদ ইবনু হারিসা। যায়িদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে টের পেলো তাঁর চেয়ে উত্তম আর কেউ নেই। যায়িদের আব্বা হারিসা এবং চাচা কাব জানতে পেলো যে যায়িদ মক্কায় আছে। তারা তাকে মুক্ত করে নেয়ার জন্যে মক্কায় আসে। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তারা যায়িদকে মুক্ত করে দেয়ার অনুরোধ জানায়।]

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এতে তাঁর কোন আপত্তি নেই। কিন্তু যায়িদ যেতে রাজী হলো না। যায়িদের আব্বা স্বাধীনতার পরিবর্তে গোলামীকে বেছে নেওয়ায় তার ছেলেকে তিরস্কার করলো। যায়িদ বললোঃ আমি মুহাম্মাদ এর জীবনে এমন সব গুণ দেখেছি যার কারণে আর কাউকে শ্রেয়ঃ ভাবতে পারি না। এই কথা শুনে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িদকে কাবার কাছে নিয়ে আযাদ করে দিলেন ও তাকে পুত্ররূপে গ্রহণ করলেন। এই সব দেখে যায়িদের আব্বা ও চাচা অবাক হলো। খুশী মনে যায়িদকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রেখে তারা বাড়ি ফিরে গেলো।