hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

ইন্তিকাল

হিজরী একাদশ সন।রবিউল আওয়াল মাস। সোমবার।দিন গড়াতে থাকে।আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুঁশ হতে থাকেন।হুঁশ ফিরে এলেই তিনি এক একবার এক একটি বাক্য উচ্চারণ করতেন।বাক্য গুলো হচ্ছে-

আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তাঁদের সাথে।হে আল্লাহ, মহান বন্ধুর সান্নিধ্যে।তিনিই মহান বন্ধু।তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে।এক সময় তাঁর দুচোখ বন্ধ হয়ে গেলো।শীতল হয়ে গেল দেহ।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সমাপ্ত