hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

হিরা গুহায় অবস্থান

আরবের জাহিলী পরিবেশ দেখে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব জ্বালা অনুভব করতেন। শিরক, যুলম ও পাপের পথ থেকে কাউকে কিভাবে ফিরিয়ে আনা যায় বসে বসে তিনি তাই ভাবতেন। কাবা থেকে তিন মাইল দূরে নূর পাহাড়। পাহাড়ের চূড়ায় আছে একটি গুহা নাম তার হেরা গুহা। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর একমাস এই গুহাতে কাটাতেন।