১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
ইয়াসরিবের আমন্ত্রণ
দ্বিতীয় বাইয়াতে আকাবায় অংশগ্রহণকারী মুসলিমগণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ইয়াসরিবে স্থানান্তরিত হবার আমন্ত্রণ জানান। এই সময় সাদ ইবনু যুবরাহ রা, দাঁড়িয়ে বলেন, ভাইসব, তোমরা কি জান কি কথার উপর তোমরা আজ শপথ নিয়োছো? জেনে নাও, এ হচ্ছে সমগ্র আরব ও অনারবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইয়াসরিবাসী সকল মুসলিম ঘোষণা করলেন, আমরা সব কিছু বুঝে শুনেই শপথ নিয়েছি।
অতপর স্থির হলো, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরাত করলে সেখানকার মুসলিমরা সর্বশক্তি নিয়োজিত করে তার সহযোগিতা করবেন।
অতপর স্থির হলো, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরাত করলে সেখানকার মুসলিমরা সর্বশক্তি নিয়োজিত করে তার সহযোগিতা করবেন।