১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
কুবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াসরিব থেকে তিন মাইল দূরে কুবা পল্লী। ইয়াসরিববাসীদের কিছু পরিবার এখানে বসবাস করতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় এসে পৌঁছেন। তিনি কুলসুম ইবনুর হিদমের মেহমান হন। এখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। এটাই প্রসিদ্ধ কুবা মসজিদ।