hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

বিজয় উৎসব

কাবা থেকে মূর্তি সরিয়ে ফেলা হলো। কাবার দেয়ালে বিভিন্ন চিত্র ছিলো। সেইগুলো মুছে ফেলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনি দিলেন আল্লাহ আকবার।

সেই ধ্বনি প্রতিধ্বনি হলো হাজার হাজার কন্ঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তাওয়াফ করলেন। মাকামে ইবরাহীমে সালাত আদায় করলেন। এই ছিলো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় উৎসব পালন।