১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৬
রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার ষড়যন্ত্র
ইসলাম প্রচারের ত্রয়োদশ বছর। মুশরিকদের অত্যাচার চরমে উঠে। মুসলিমরা গোপনে একে একে ইয়াসরিবে হিজরত করেন। কয়েকজন অক্ষম মুসলিম মক্কায় রয়ে গেলেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে গেলেন আবু বকর রা. ও আলী রা.।
মুসলিমরা ইয়াসরিবে গিয়ে নিরাপদ হচ্ছে। শক্তিশালী হচ্ছে। এই অবস্থা দেখে মুশরিকরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্যোগ নেয়। দারুণ নাদওয়া ছিলো কুরাইশদের মিলনায়তন। মুশরিকরা যেখানে মিলিত হয়।
অনেক সলা-পরামর্শের পর সিদ্ধান্ত হয় যে মুহাম্মাদকে অবশ্যই হত্যা করতে হবে। গোত্রীয় বিবাদ এড়ানোর জন্যে স্থির হয় যে, প্রত্যেক গ্রোত্র থেকে এক একজন যুবক অংশ নেবে ও মিলিতভাবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করবে। এই কাজের জন্য একটি রাতও নির্দিষ্ট করা হয়। সিদ্ধান্ত হয় যে, সেই রাতে সকলে গিয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বাসগৃহ ঘেরাও করবে এবং ভোর বেলা তিনি যখন ঘর থেকে বেরোবেন তখন তারা তাঁর উপর ঝাঁপিয়ে পড়বে। এই অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করার নির্দেশ পান।