hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

বিরোধিতা

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিটি ঘরে ইসলাম গ্রহণের আহবান পৌঁছাতে থাকেন। মুশরিকরা তাঁকে ঠাট্টা বিদ্রুপ করা। গালমন্দ দিতে থাকে। বানোয়াট কথা ছড়িয়ে তাঁর সততা সম্পর্কে লোকদের মনে সন্দেহ সৃষ্টির চেষ্টা চালায়। তাঁকে পাগল বলা হয়। কবি ও যাদুকর বলা হয়। লোকরা যাতে তাঁর সাথে সাক্ষাৎ করতে না পারে তার জন্য পাহারা বসানো হয়।