hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

ইয়াসরিবে ইসলাম

ইসলাম প্রচারের দশম বছর। হজ উপলক্ষে আরবের বিভিন্ন অঞ্চলের লোক এসেছে মক্কায়। ইয়াসরিব থেকেও এসেছে একদল লোক। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার আকাবা নামক স্থানে ইয়াসরিবাসীদের সাথে মিলিত হন। তাদের নিকট তিনি ইসলামের দাওয়াত পেশ করেন। ছয় জন ইয়াসরিববাসী সেখানে ছিলেন। তাঁরা ইসলাম গ্রহণ করে ইয়াসরিবে ফেরেন। ইসলাম প্রচারের একাদশ বছর। ইয়াসরিব থেকে হজে এলো বারোজন লোক। তারা আকাবায় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে মিলিত হন। ইসলাম গ্রহণ করেন। তাঁরা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে শপথ গ্রহণ করেন।

১। আল্লাহ ছাড়া কারো ইবাদাত করবো না২। চুরি করবো না৩। যিন করবো না৪। সন্তান হত্যা করবো না৫। মিথ্যা অপবাদ দেবো না ও গীবত করবো না৬। রাসূললুল্লাহ রা. যেই সব নির্দেশ দেবেন, সেইগুলো অমান্য করবো না

এই শপথ গ্রহণ করাকেই বলা হয় প্রথম বাইয়াতে আকাবা।

এই নওমুসলিমদেরকে ইসলামের প্রশিক্ষণ দানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনু উমাইরকে রা. ইয়াসরিবে পাঠান।

ইসলমা প্রচারের দ্বাদশ বছর। ইয়াসরিব থেকে হাজে এলো ৭৫ জন লোক। পূর্ববর্তীদের মতোই রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে ৬টি বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। একে বলা হয় দ্বিতীয় বাইয়াতে আকাবা। ইয়াসরিবে ব্যাপকভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটাবার জন্য আল্লাহর রাসূল বারোজন ব্যক্তিকে নাকীব নিযুক্ত করেন। তাঁরা হচ্ছেন, উসাইদ ইবনু হুদাইর রা, আবুল হাইছাম ইবনু তাইয়িহানরা, সাদ ইবনু খাইছামারা, আসওয়াদ ইবনু যুরারাহ রা, সাদ ইবনু যুরারাহরা, আবদুল্লাহ ইবনু রাওয়াহারা, আবদুল্লাহ ইবনু আমরারা, উবাদাহ ইবনুস সামিতরা, রাফে ইবনু মালিকরা।