hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

ইয়াসরিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দুই সপ্তাহ কুবাতে থাকার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের দিকে অগ্রসর হন। ইয়াসরিবের ঘরে ঘরে আনন্দ। ছোট-বড়ো সবাই জড়ো হয়েছে পথে। উটে চড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন ইয়াসরিবে- মেয়রা ঘরের ছাদে উঠে গেয়ে চললো।

পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের উপরবিদা পাহাড়ের চূড়া থেকেকৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ওয়াজিবআহবানকারীর আল্লাহর প্রতি আহবানের বিনিময়ে

তাঁকে মেহমান হিসেবে পেতে চাইলেন সবাই। তিনি কার আবদার রক্ষা করবেন, এ ছিলো এক সমস্যা। তিনি জানালেন, তাঁর উট যেই ঘরের সামনে গিয়ে দাঁড়াবে সেই ঘরে তিনি উঠবেন। অবশেষে উট গিয়ে দাঁড়ালো এক ঘরের সামনে। সৌভাগ্য অর্জন করলেন ঘরের মালিক। সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম আবু আইয়ুব খালিদ আল আনসারী রা.।

নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে ইয়াসরিববাসীরা আনন্দে আত্মহারা। তিনি হলেন তাঁদের সবচেয়ে বেশী প্রিয়জন। তাঁরা তাঁদের শহরের নাম পরিবর্তন করলেন। ইয়াসরিবের নাম হলো মাদীনাতুন নবী।