১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
হাবশায় (ইথিওপিয়া) হিজরাত
ইসলামী দাওয়াতের পঞ্চম বছর। কুরাইশদের অত্যাচার বেড়েই চলেছে। মুসলিমদের জন্য মক্কায় পরিস্থিতি জাহান্নামের মতো হয়ে উঠে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুসলিমকে হিজরাতের নির্দেশ দেন। পনর জনের একটি দল তৈরী হয়। এঁদের মধো চারজন ছিলেন মহিলা। বন্দরে তাঁরা একটি জাহাজ পেয়ে যায়। লোহিত সাগরের ঢেউ ঠেলে তাঁরা পৌছেন হাবশায়। আত্মীয়-স্বজন, ঘরদোর ও ধনসম্পদ ত্যাগ করে ঈমান নিয়ে তাঁরা হাবশার রাজা নাজ্জাসী আসহামার কাছে প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধিরা মুসলিমদেরকে তাদের হাতে তুলে দেবার জন্য নাজ্জাসীকে অনুরোধ জানায়। তিনি মুসলিমদের বক্তব্য শুনেন। তাঁর মনে বিশ্বাস জন্মে যে, ঈসা আলাহিস সালাম যেই নবীর আগমনের কথা বলেছিলেন তিনি এসে গেছেন। নাজ্জাসী মুসলিমদেরকে নিরাপদে তাঁর দেশে থাকার অনুমতি দেন। পরে তিনি নিজেও মুসলিম হন।