১
আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
আল্লাহর দিকে আহবানঃ
প্রথম ওহী নাযিলের পর কেটে গেলো প্রায় ছটি মাস। এবার দাওয়াতী কাজের সূচনা করার জন্য নির্দেশ এলো.....হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি! ওঠো এবং লোকদেরকে সাবধান কর। তোমার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ কর। পোশাক পবিত্র রাখ। অপবিত্রতা থেকে দূরে থাক। বেশী পাওয়ার উদ্দেশ্যে কারো প্রতি অনুগ্রহ করো না। তোমার রবের খাতিরে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ কর। (সূরা আল মুদ্দাসসির: ১-৭)
এই নির্দেশ পাওয়ার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর সঠিক পরিচয় তুলে ধরতে লাগলেন। আর এই পৃথিবীর জীবনে কর্তব্য সম্বন্ধেও তাদেরকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালাতে থাকেন।