hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

ইয়াসরিবের পথে

ইসলাম প্রচারের ত্রয়োদশ বছর।

নির্দিষ্ট রাতে ১২ জন যুবক রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসগৃহ ঘেরাও করে।

আল্লাহর কুদরাতে দুশমনদের তন্দ্রাভাবে এসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে দিয়ে ধীর পদে বেরিয়ে মক্কার নিকটবর্তী সাওর পাহাড়ের এক গুহায় আশ্রয় নেন। ভোরবেলা মুশরিকগণ টের পেলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। সকলে চিন্তায় পড়ে গেলো। মক্কার চারদিকে লোক পাঠানো হলো।

সাওর পাহাড়ের গুহার নিকটেও সন্ধানীরা এসে পড়ে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার কথা ভেবে আবু বকর রা. অস্থির হয়ে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠেন:

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

‘তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। (সূরা আত-তাওবা: ৪০)

গুহার মুখে কবুতরের বাসা ও মাকড়সার জাল দেখে মুশরিকরা গুহার দিকে অগ্রসর হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন এই গুহাতে অবস্থান করেন। চতুর্থ দিনে তিনি ইয়াসরিবের দিকে রওয়ানা হন। তবে তিনি সচারচর ব্যবহৃত পথ না ধরে ভিন্নপথে অগ্রসর হন।