মুখতাসার সহীহ আল-বুখারী: হাদিস ১০০৭
৩৪. কিতাবুল বুয়ূ (ক্রয়-বিক্রয়)
مختصر صحيح البخاري
২/২৩ পরিচ্ছেদঃ
জিহাদ ঈমানের অংশ
১০০৭
মুখতাসার সহীহ আল-বুখারীعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : كُنَّا مَعَ النَّبِيِّ (ﷺ) فِي سَفَرٍ، فَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْب لِعُمَرَ، فَكَانَ يَغْلِبُنِي فَيَتَقَدَّمُ أَمَامَ الْقَوْمِ، فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ، ثُمَّ يَتَقَدَّمُ، فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ، فَقَالَ النَّبِيُّ (ﷺ) لِعُمَرَ : (بِعْنِيهِ). قَالَ : هُوَ لَكَ يَا رَسُولَ اللهِ ، قَالَ : (بِعْنِيهِ). فَبَاعَهُ مِنْ رَسُولِ اللهِ (ﷺ) فَقَالَ النَّبِيُّ (ﷺ): (هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، تَصْنَعُ بِهِ مَا شِئْتَ).
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা কোন এক সফরে নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমি উমার (রাঃ) এর একটি কম বয়সী উশৃংখল উটের উপর আরোহী অবস্থায় ছিলাম। আমি উটটিকে আয়ত্তে রাখতে পারছিলাম না। সে সবার আগে চলে যেত। উমার (রাঃ) উটটিকে ধমক দিয়ে পিছনে ফিরিয়ে দিতেন। সেটি আবার সবার আগে চলে যেত। উমার (রাঃ) পুনরায় ধমক দিয়ে পিছনে ফিরিয়ে দিতেন। নবী (ﷺ) উমার (রাঃ) কে বললেনঃ তুমি আমার নিকট উটটি বিক্রি করে ফেল। উমার (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! এটি আপনার জন্য। রাসূল (ﷺ) পুনরায় বললেনঃ আমার কাছে তা বিক্রয় কর। পরিশেষে তিনি এটিকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বিক্রি করে দিলেন। নবী (ﷺ) তখন বললেনঃ হে আব্দুল্লাহ ইবনে উমার! এটি তোমার জন্য। এটি দ্বারা তোমার মন যা চায় তাই কর। (আলোকিত প্রকাশনীঃ ৯৮৫)