মুখতাসার সহীহ আল-বুখারী: হাদিস ১০৬৯
৩৯. কিতাবুল ওয়াকালা (অন্যের স্থলাভিষিক্ত হয়ে কাজ করা)
مختصر صحيح البخاري
২/৬ পরিচ্ছেদঃ
নিজের জন্য যা পছন্দ করবে মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করা ঈমানের অন্তর্ভূক্ত
১০৬৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : جَاءَ بِلَالٌ إِلَى النَّبِيِّ (ﷺ) بِتَمْرِ بَرْنِي، فَقَالَ لَهُ النَّبِيُّ (ﷺ) : (مِنْ أَيْنَ هذَا؟ قَالَ بِلاَلٌ : كَانَ عِنْدِي تَمْرُ رَدِيُّ، فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعِ، لِيَطْعَمَ النَّبِيُّ (ﷺ) ، فَقَالَ النَّبِيُّ (ﷺ) عِنْدَ ذلِكَ : أَوَّهُ أَوَّهُ، عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا، لا تَفْعَلْ، وَلكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ النَّمْرَ بِبَيْعِ آخَرَ، ثُمَّ أَشْتَرِ بِهِ).
আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ একদা বেলাল (রাঃ) নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু বরনী (উৎকৃষ্ট মানের) খেজুর নিয়ে আগমণ করলেন। তিনি বেলালকে জিজ্ঞেস করলেনঃ তুমি এ খেজুর কোথায় পেলে? উত্তরে বেলাল (রাঃ) বললেনঃ আমার নিকট কিছু নিম্ন মানের খেজুর ছিল। নবী (ﷺ) কে খাওয়ানোর নিয়তে তার দু'সার বিনিময়ে এক সা' কিনেছি। তখন নবী (ﷺ) বললেনঃ হায়! হায়! (তাওবা! তাওবা!) এটা তো সরাসরি সুদ। এটা তো সরাসরি সুদ। এরূপ করোনা। তুমি যদি উৎকৃষ্ট খেজুর কিনতে চাও তবে প্রথমে তোমার খেজুর বিক্রি কর। পরে তার মূল্য দিয়ে ভাল খেজুর ক্রয় কর। (আলোকিত প্রকাশনীঃ ১০৪৬)