মুখতাসার সহীহ আল-বুখারী: হাদিস ৪৫১
১০. কিতাবুল আযান
مختصر صحيح البخاري
৮/৬৮ পরিচ্ছেদঃ
খাট বা চৌকি সামনে রেখে নামায পড়া
৪৫১
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عِمْرَانَ بنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّهُ صَلَّى مَعَ عَلِيٌّ رَضِيَ الله عَنْهُ بِالْبَصْرَةِ، فَقَالَ: ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاةٌ، كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ (ﷺ) فَذَكَرَ أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ .
ইমরান বিন হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি একদা বসরা নগরীতে আলী বিন আবু তালেব (রাঃ) এর সাথে নামায আদায় করেছেন। নামায শেষে ইমরান বলতে লাগলেনঃ এই লোকটি আমাদেরকে ঐ ভাবে নামায আদায় করার কথা স্মরণ করিয়ে দিলেন যেভাবে আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে আদায় করতাম। ইমরান বিন হুসাইন আরো উল্লেখ করলেনঃ নবী (ﷺ) যখন রুকূতে যেতেন তখন তাকবীর বলতেন এবং যখন রুকূ হতে মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন। (আলোকিত প্রকাশনীঃ ৪৪৫)