hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী: হাদিস ৫৬৫

১৬. কিতাবুল কুসুফ (সূর্যগ্রহণের বর্ণনা)

مختصر صحيح البخاري

২/৫ পরিচ্ছেদঃ

মানুষকে খাদ্য প্রদান করা ইসলামের অন্তর্ভূক্ত

৫৬৫
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ذَكرَ حديث الكسوف بطوله ثُمَّ قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ، ثُمَّ رَأَيْنَاكَ كَعْكَعْتَ؟ قَالَ : (إِنِّي رَأَيْتُ الجَنَّةَ، فَتَنَاوَلْتُ عُنْقُودًا ، وَلَوْ أَصَبْتُهُ لأَكَلْتُمْ مِنْهُ ما بَقِيَتِ الدُّنْيَا، وَأُرِيتُ النَّارَ، فَلَمْ أَرَ مَنْظَرًا كَالْيَوْمِ قَطُّ أَفْظَعَ، وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ) . قَالُوا : بِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : بِكُفْرِهِنَّ). قِيلَ: يَكْفُرْنَ بِاللَّهِ ؟ . قَالَ : يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ كُلَّهُ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ : ما رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ).
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি সূর্যগ্রহণের নামায সম্পর্কে দীর্ঘ হাদীছটি উল্লেখ করলেন। অতঃপর তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল! আমরা আপনাকে দেখলামঃ আপনি এখানে দাঁড়িয়ে একটি বস্তু ধরছেন। তারপর দেখলাম পিছনে সরে আসছেন। তিনি বললেনঃ আমি জান্নাত প্রত্যক্ষ করলাম এবং জান্নাতের এক গুচ্ছ ফল ধরতে উদ্যত হলাম। আমি যদি সেটি নিয়ে আসতাম তাহলে তোমরা তা থেকে কিয়ামত পর্যন্ত খেতে পারতে। অনুরূপভাবে আমাকে জাহান্নামও দেখানো হল। আজকের মত ভয়ানক দৃশ্য আমি আর কখনও দেখিনি। আমি জাহান্নামের অধিকাংশ অধিবাসীকেই দেখলাম মহিলা। তারা বললঃ কি কারণে হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ তাদের কুফরী (নিয়ামত অস্বীকার) করার কারণে। বলা হল তারা কি আল্লাহকে অস্বীকার করে? নবী (ﷺ) বললেনঃ তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাঁর নিয়ামত অস্বীকার করে। তুমি যদি তাদের কারো আজীবন অনুগ্রহ কর অতঃপর তোমার নিকট থেকে অপছন্দনীয় কিছু প্রত্যক্ষ করে, তখন সে বলে থাকে আমি কোন দিন তোমার নিকট থেকে কল্যাণ দেখতে পাইনি। (আলোকিত প্রকাশনীঃ ৫৫৮)