১
ইসলামের সৌন্দর্য
লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
গ. সিয়াম থেকে শিক্ষা:
সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ভালবাসা অর্জনের স্বার্থে আত্মাকে নিত্য দিনের অভ্যাস এবং রিপুর কামনা-বাসনা পরিত্যাগ করতে অনুশীলন করা হয়। ধৈর্য, দৃঢ়তা ও অটুট সিদ্ধান্ত নিতে মন ও মানসকে অভ্যস্ত করে গড়ে তোলা হয়। কাজে-কর্মে একনিষ্ঠতা আনয়ন এবং প্রবৃত্তির ভালবাসার উপর আল্লাহর ভালবাসার দাবী বাস্তবায়ন করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল এ সিয়াম। আর এ কারণেই রোযা আল্লাহর জন্য। তিনি অন্যান্য আমলের মধ্যে রোযাকে নিজের জন্যে বিশেষভাবে নির্বাচন করেছেন।