hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

১১তম উদাহরণ: ফৌজদারি দণ্ডবিধি

ইসলাম প্রবর্তিত ফৌজদারি দণ্ডবিধি এবং অপরাধের ধরণ অনুসারে এর ভিন্নতা প্রসঙ্গে।

অপরাধ, দুষ্কৃতি এবং আল্লাহর কিংবা মানুষের অধিকারে হস্তক্ষেপ করা মস্ত বড় অন্যায়। এর ফলে দ্বীন-দুনিয়া সর্ব ক্ষেত্রে চরম অনিয়ম ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই ইসলাম অপরাধে জড়িয়ে পড়া থেকে মানুষকে বিরত রাখার জন্য বা অপরাধ প্রবণতা হ্রাস করার লক্ষ্যে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, বেত্রাঘাত, দেশান্তর, ইত্যাদি নানা ধরণের ফৌজদারি দণ্ডবিধি প্রণয়ন করেছে।

এ সকল আইন মূলত: সমাজ-সমষ্টি সকলের জন্যই কল্যাণকর। এর মাধ্যমেও বিবেকবান মানুষ ইসলামী শরীয়তের সৌন্দর্য উপলব্ধি করতে পারে।

দেশ থেকে পরিপূর্ণভাবে অপরাধ নির্মূল করা বা প্রতিরোধ করা কোন ক্রমেই সম্ভব নয় যতক্ষণ না ইসলাম প্রণীত দণ্ডবিধি কার্যকর করা হবে-অপরাধের মাত্রানুযায়ী কখনো হালকা শাস্তি, কখনও কঠিন শাস্তি, কোনটায় লঘুদণ্ড, কোনটায় গুরুদণ্ড।