১
ইসলামের সৌন্দর্য
লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
১৪তম উদাহরণ: অর্থ ঋণ দেয়া বা ব্যবহারিক জিনিস-পত্র ধার দেয়া
ইসলাম মানুষকে অন্যের উপকার করতে উৎসাহিত করেছে। এতে মানুষ আল্লাহ নিকট প্রতিদান পাওয়ার পাশাপাশি মানুষের নিকটও অর্জন করে প্রশংসা ও কৃতজ্ঞতা। অবশেষে আবার তার কাছেই ফিরে আসে তার মূলধন বা এর বিনিময়।
এটি বিরাট অর্জন। কেননা, এখানে তাকে কোনরূপ ক্ষতির সম্মুখীন হতে হয় না। যেমন, মানুষকে টাকা-পয়সা ঋণ দেয়া বা প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী ধার দেয়া ইত্যাদি। এতে মানুষের অনেক উপকার হয়, অভাব দূর হয়, কষ্ট লাঘব হয় এবং এর মাধ্যমে অর্জিত হয় অগণিত সওয়াব।
এতে সে ব্যক্তি মূলধন ফিরে পাওয়ার পাশাপাশি মহান আল্লাহর সীমাহীন প্রতিদান অর্জন করে। আর যে ব্যক্তি উপকৃত হল তার মনে দাতার প্রতি কৃতজ্ঞতাবোধ জাগ্রত হয়, সম্পদে বরকত আসে, মনের উদারতা এবং পারস্পারিক হৃদ্যতা ও ভালবাসা সৃষ্টি হয় ইত্যাদি।
সাধারণ দান-সদকা যা দানশীল সম্পূর্ণভাবে অন্যকে দান করে দেয়; মূলধন ফিরিয়ে নেয় না- এর হেকমত সম্পর্কে ইতোপূর্বে যাকাত ও দান-সদকা বিষয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে।