hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

১৯তম উদাহরণ: ইসলাম বিজ্ঞান সম্মত ও যৌক্তিক

শরীয়তের কোন কিছুই বিবেক বিরুদ্ধ বা সঠিকভাবে প্রমাণিত বিজ্ঞান বহির্ভূত নয়। এতেই প্রমাণিত হয়, মহান আল্লাহর বিধি-বিধান একমাত্র অলঙ্ঘনীয় সুদৃঢ় ভিত্তির উপর স্থাপিত এবং স্থান-কাল ও পাত্র ভেদে প্রযোজ্য।

এই জগত সংসারে সংঘটিত বিভিন্ন ঘটনা প্রবাহ গবেষণা করে দেখলে এ বিষয়টির সত্যতা ধ্রুব তারার মত প্রস্ফুটিত হয়ে উঠে।

এর মাধ্যমেও সুস্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে, পবিত্র ইসলাম ছোট-বড় কোন সমস্যারই সমাধান অপূর্ণ রাখেনি।