hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

৭ম উদাহরণ: ব্যবসা-বানিজ্য ও লেনদেন

ইসলামী শরীয়তে ব্যবসা-বাণিজ্য, ভাড়া, কোম্পানি প্রভৃতি যে সকল ক্ষেত্রে মানুষের মাঝে অর্থনৈতিক লেনদেন হয় বা দেনা-পাওনা ও উপস্থিত পণ্য বিনিময়ের মাধ্যমে পরস্পরে লাভবান হয় সেগুলোকে বৈধ করা হয়েছে।

ইসলামে এসব বিষয়ের পূর্ণ সমাধান পেশ করা হয়েছে। কারণ এসবের মাধ্যমে মানব জীবনের জরুরী চাহিদা পূরণ হয়, অভাব দূর হয় এবং তাদের জীবন হয় আরও সমৃদ্ধ।

তবে এ ক্ষেত্রে ইসলাম শর্তারোপ করেছে যে, অর্থনৈতিক লেনদেনে উভয় পক্ষের সম্মতি থাকা জরুরি। অনুরূপভাবে কোন বিষয়ে চুক্তি হলে চুক্তির বিষয়, চুক্তি কৃত বস্তু, চুক্তির শর্তাবলী ইত্যাদি ভালভাবে জেনে-বুঝে তা সম্পাদন করতে হবে ।

পক্ষান্তরে সুদ, জুয়া বা এ জাতীয় যে সব ক্ষেত্রে কোন এক পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা এক পক্ষের জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলাম সেগুলোকে নিষিদ্ধ করেছে ।

তাহলে যে কেউ লেনদেন সম্পর্কিত ইসলামের বিধানগুলো সম্পর্কে চিন্তা করলে বুঝতে পারবে যে, এ বিধানগুলো দ্বীন ও দুনিয়া উভয়টির কল্যাণের সাথে সম্পৃক্ত। এসব নিয়ে চিন্তা করলে মানবজাতির প্রতি মহান আল্লাহর সীমাহীন করুণা ও অনুকম্পার সাক্ষ্য প্রদান করতেই হবে। কারণ তিনি সর্ব প্রকার বৈধ উপার্জন, খাদ্য, পানীয় এবং মুনাফা হাসিলের সকল সুশৃঙ্খল পথ ও পদ্ধতিকে বৈধতা প্রদান করেছেন।