১
ইসলামের সৌন্দর্য
লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
খ. যাকাত থেকে শিক্ষা:
যাকাতের হেমকত সম্পর্কে খেয়াল করুন। যাকাতের মাধ্যমে বিভিন্ন উন্নত চারিত্রিক গুণাবলী অর্জন করা যায়। যেমন, দানশীলতা, উদারতা, দয়া, মহানুভবতা ইত্যাদি। অনুরূপভাবে এর মাধ্যমে মানুষের নানা চারিত্রিক দোষ-ত্রুটি দূরীভূত হয়, আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা হয়। এছাড়াও যাকাতের মাধ্যমে দরিদ্র পীড়িত আর্ত মানবতার প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়, অভাবের কষাঘাতে জর্জরিত হৃত- সর্বস্ব মানুষের অভাব পূরণ করা হয়। জিহাদ ও মুসলিম সমাজের জরুরি সমষ্টিগত স্বার্থে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয় ইত্যাদি। এ সবের পাশাপাশি মহান আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে বিশাল প্রতিদানের অঙ্গীকার তো রয়েছেই।