hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

১০ম উদাহরণ: উত্তরাধিকার আইন ও সম্পদ বণ্টন

মানুষ মৃত্যু বরণ করার পর তার পরিত্যক্ত সম্পদ অন্যের হস্তান্তর হওয়া এবং উত্তরাধিকারীদের মাঝে সেগুলো বণ্টনের পদ্ধতি।

আল্লাহ তাআলা এর হেমকত সম্পর্কে নিন্মোক্ত আয়াতটির মধ্যে ইঙ্গিত প্রদান করে বলেন:

لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا

“তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্যে অধিক উপকারী তোমরা জান না।” (সূরা নিসা: ১১)

আর তাইতো আল্লাহ তায়ালা আত্মীয় স্বজনের মধ্যে কে বেশী উপকার করবে, সাধারণত মানুষ কার নিকট তার সম্পদ দিয়ে যেতে বেশী আগ্রহী, কে তার সদাচরণ পাওয়ার বেশী হকদার ইত্যাদি বিষয়ে তার অসীম জ্ঞানের আলোকে ধারাবাহিকতার সাথে সম্পদ বণ্টনের আইন প্রণয়ন করেছেন। প্রত্যেক বোধ সম্পন্ন ব্যক্তি এই বণ্টন নীতির সুষ্ঠুতা ও সৌন্দর্যের সাক্ষ্য দিবে। এই বণ্টন প্রক্রিয়াটি মানুষের উপর ছেড়ে দিলে এ ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা, স্বেচ্ছাচারিতা, হট্টগোল ও দুর্নীতির সূত্রপাত হত।

শরীয়ত মানুষকে মৃত্যুর পূর্বে উত্তরাধিকারী ব্যতিরেকে সাধারণ জনকল্যাণ খাতে নিজস্ব সম্পদ ব্যয়ের ও সিয়ত করে যাওয়ার অধিকার দিয়েছে। কিন্তু তার জন্য শর্তারোপ করেছে যে, তা অবশ্যই সম্পদের এক তৃতীয়াংশ বা তার কম হতে হবে। যাতে করে, মহান আল্লাহ যে সম্পদকে মানুষের জীবন-জীবিকার উপকরণ বানিয়েছেন তা যেন মৃত্যুর সময় নির্বোধ ও দুর্বল ধার্মিকতা সম্পন্ন মানুষেরা খেলা-তামাশার বস্তুতে পরিণত করতে না পারে। অথচ এরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ অবস্থায় দরিদ্রতা বা নিঃস্ব হয়ে যাবার ভয়ে অর্থ খরচ করত না!