১
ইসলামের সৌন্দর্য
লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
১৮তম উদাহরণ: রাষ্ট্র ব্যবস্থা
ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইলম, দ্বীন এবং শাসন ক্ষমতা একটি অপরটির পরিপূরক ও সহায়ক। কেননা ইলম ও দ্বীন রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করবে। এ দুয়ের উপর ভিত্তি করে পরিচালিত হবে শাসন কার্য, রাষ্ট্র ক্ষমতা। আবার রাষ্ট্রও নিয়ন্ত্রিত হবে দ্বীন ও ইলমের মাধ্যমে। কেননা, দ্বীনের অপর নাম হেকমত বা প্রজ্ঞা। এই দ্বীনকে অনুসরণ করলেই পাওয়া যাবে সঠিক পথের দিশা; আসবে অবারিত সাফল্য।
যেখানেই দ্বীন ও রাষ্ট্র পাশাপাশি চলবে সেখানেই পরিস্থিতির উন্নতি সাধিত হবে এবং সব কিছু সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে। অপর পক্ষে যখনই রাষ্ট্রকে দ্বীন থেকে বিচ্ছিন্ন করা হবে তখনই নেমে আসবে বিশৃঙ্খলা। হারাবে সামাজিক স্থিতিশীলতা। সমাজে বিভেদ সৃষ্টি হবে। মানুষের মনে দূরত্ব বাড়বে। শুরু হবে সকল ক্ষেত্রে অধঃপতন।
এ কথার সমর্থনে বলা যায়, জ্ঞান-বিজ্ঞান যতই সম্প্রসারিত হোক না কেন, যতই নব নব আবিষ্কারের আগমন ঘটুক না কেন আল কোরআন প্রদত্ত কোন তথ্য বা শরীয়তের কোন বিষয়কে আদৌ খণ্ডন করতে সক্ষম হয় নি। কারণ শরীয়ত তো মানুষের বিবেক পরিপন্থী উদ্ভট কোন কিছু নিয়ে আসেনি। বরং সকল সুস্থ বিবেক শরীয়ত আনিত সকল বিষয়কেই অনুপম সুন্দর বলে সাক্ষ্য দিয়েছে।
এ বিষয়ে আরেকটি উদাহরণ দেয়া যেতে পারে। তা হল-