১
ইসলামের সৌন্দর্য
লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
১৭তম উদাহরণ: দ্বীন ও দুনিয়া, দেহ ও আত্মার সমন্বয়
ইসলামী শরীয়ত আগমন করেছে দ্বীন ও দুনিয়ার উভয় ক্ষেত্রে কল্যাণ প্রতিষ্ঠা এবং দেহ ও আত্মা উভয়ের মাঝে সমন্বয় সাধন করার জন্য।
এই মূলনীতির ব্যাপারে পবিত্র কুরআন ও হাদীসে যথেষ্ট প্রমাণপঞ্জি বিদ্যমান রয়েছে।
আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীন-দুনিয়া উভয় ব্যাপারেই যত্নবান হওয়ার জন্য নিদের্শ দিয়েছেন। কারণ একটি অপরটির জন্য সহায়ক।
মহান আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন এ জন্য যে, তারা যেন একমাত্র তাঁর ইবাদত করে এবং তার হক বাস্তবায়ন করে।
তিনি তাদেরকে জীবিকা দান করেছেন, জীবিকা অর্জন ও বেঁচে থাকার বিভিন্ন পথ ও পদ্ধতির ব্যবস্থা করেছেন যেন এগুলোর মাধ্যমে তারা তাঁর ইবাদত করতে শক্তি পায়, দৈহিক ও মানসিক ভাবে শক্তিশালী থাকতে পারে।
ইসলাম মানুষকে দেহ বাদ দিয়ে শুধু আত্মার খোরাক জোগাতে বলে নি। অনুরূপভাবে ইসলাম মানুষকে কেবল চিত্ত বিনোদন ও মনের কামনা-বাসনা চরিতার্থ করার কাজে বিভোর হতে নিষেধ করেছে। আর নির্দেশ দিয়েছে ঐ সকল কাজের যেগুলোর মাধ্যমে হৃদয় ও আত্মার কল্যাণ সাধিত হয়।