hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

৬ষ্ঠ উদাহরণ: জিহাদ ও আমর বিল মারূফ ওয়া নাহী আনিল মুনকার (সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ)

ইসলামে জিহাদ এবং ও আমর বিল মারূফ ওয়া নাহী আনিল মুনকার তথা সব ধরণের সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা হয়েছে।

- জিহাদের যে নির্দেশ এসেছে তার উদ্দ্যেশ্য হল, দ্বীনের অধিকারে যারা হস্তক্ষেপ করতে চায় কিম্বা যারা এ অধিকার কেড়ে নেয়ার আহবান জানায় তাদেরকে প্রতিহত করা। এটাই হল সর্বোত্তম জিহাদ। এখানে জৈবিক লোভ-লালসা বা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোন স্থান নেই।

কেউ যদি এ সক্রান্ত দলীলগুলো পর্যালোচনার পাশাপাশি শত্রুদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীদের আচরণ কেমন ছিল তা নিয়ে গবেষণা করে তবে সন্দেহাতীত ভাবে বুঝতে পারবে যে, জিহাদ আবশ্য প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভূক্ত এবং তা শত্রুদের বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন প্রতিহত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে।

ঠিক তদ্রুপ ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে এ কারণে যে, মুসলিমগণ যদি ইসলামের মূলনীতি, আইন-কানুন এবং আদেশ-নিষেধগুলো মেনে না চলেন তবে এই দ্বীন ঠিক থাকবে না। আরও কারণ হল, কেউ যেন অবিচারী আত্মার ধোকায় পড়ে কোন নিষিদ্ধ কাজ করার এবং যথাসাধ্য আবশ্য পালনীয় কোন কাজ ছেড়ে দেয়ার সাহস না করে। আর এটি আমর বিল মারূফ ওয়া নাহী আনিল মুনকার তথা ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’ ছাড়া সম্ভব নয়।

সুতরাং এ বিধানটি ইসলামের অন্যতম একটি সৌন্দর্য বরং এটি দ্বীন টিকে থাকার জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান।

তদ্রূপ এ বিধানটি বাঁকা পথে পরিচালিত মানুষকে সঠিক পথে এনে পরিশুদ্ধ করার এবং অন্যায়-অপকর্ম থেকে সরিয়ে এনে মহৎ ও উন্নত কর্মে উৎসাহিত করার একটি মাধ্যম।

কিন্তু শরীয়তের বিধি-নিষেধ মেনে নিয়ে সে অনুযায়ী জীবন পরিচালনা করার পর আবার যদি মানুষকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেয়া হয় তবে এটি যেমন তার নিজের ক্ষতি কারক তদ্রূপসমাজের জন্যও ক্ষতিকর। বিশেষ করে শরীয়ত ও বিবেকের অনিবার্য অধিকার সমুহের জন্য ক্ষতিকর।