hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

২য় উদাহরণ: ইসলামের রোকন বা মূল ভিত্তি সমূহ

ঈমানের পর শরীয়তের সব চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রোযা রাখা এবং বাইতুল্লায় গিয়ে হজ্জ সম্পাদন করা।

শরীয়তের এ বিষয়গুলোর ব্যাপক ও সুদূর প্রসারী কল্যাণকর দিকগুলো সম্পর্কে চিন্তা করে দেখুন তো! আল্লাহর সন্তুষ্টি অর্জনে এগুলো বাস্তবায়ন করতে কী পরিমাণ সাধনার প্রয়োজন হয়! আর এর ফলে ইহ ও পারলৌকিক জীবনে যে প্রতিদান ও সাফল্য লাভ করা যায় সে বিষয়টিও ভাবনার বিষয়।