hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ক. সালাত থেকে শিক্ষা:

চিন্তা করে দেখুন, সালাতের মধ্যে আল্লাহর প্রতি কী পরিমাণ একনিষ্ঠতা, একাগ্রতা, স্তুতি, প্রার্থনা, বিনয় ও নম্রতা রয়েছে!

ঈমান নামক বৃক্ষে সালাতের অবস্থান মূলত: বাগানে পরিচর্যা ও পানি সিঞ্চনের মতই। প্রত্যহ বারবার সালাত আদায় না করলে ঈমান নামক বৃক্ষটি শুকিয়ে যাবে এবং ঝিমিয়ে পড়বে তার ডাল-পালা। পক্ষান্তরে নিয়মিত সালাত আদায়ের ফলে তার সজীবতা বৃদ্ধি হতে থাকবে।

আরও লক্ষ্য করুন, সালাতরত অবস্থায় কীভাবে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকতে হয়! সালাত তো সবচেয়ে বড় কাজ। সালাতমানুষকে অশ্লীল ও অসৎ কর্ম থেকে বিরত রাখে।