hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

২১তম উদাহরণ: পূর্ণাঙ্গ জীবনার্দশের নাম ইসলাম

ইসলামের ভিত্তিমূলে রয়েছে বিশুদ্ধ ও কল্যাণকর বিশ্বাস, হৃদয় ও আত্মার পরিশুদ্ধতা মূলক মহৎ চরিত্র, সংস্কার মূলক কর্মকাণ্ড, মূল ও শাখা গত বিধিবিধানের দ্ব্যর্থ হীন প্রমাণ পঞ্জি, পৌত্তলিকতা কিংবা অন্যান্য সৃষ্টির দাসত্ব পরিহার করে করে নিরঙ্কুশ ভাবে আল্লাহর ইবাদত, কুসংস্কার, চিরাচরিত ভ্রান্ত ধারণা ও যুক্তিহীন বিশ্বাস পরিত্যাগ ও সার্বিক ক্ষেত্রে পরিশুদ্ধতা ও পরিচ্ছন্নতা অর্জন।

এসবের পাশাপাশি আরও রয়েছে সকল প্রকার অন্যায়-অপকর্ম প্রতিহত করে ন্যায়-নীতি প্রতিষ্ঠা, সব ধরণের জুলুম-নির্যাতন মূলোৎপাটিত করে উন্নয়ন-অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রতি উৎসাহ দান ইত্যাদি।

এ বিষয়গুলো ব্যাখ্যা করতে গেলে আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। তবে ইসলাম সম্পর্কে জানার জন্য যার নুন্যতম আগ্রহ রয়েছে, একটু চেষ্টা করলে বিস্তারিত সব কিছু তার সামনে পরিস্কার হয়ে যাবে এবং দ্বিধা-সংশয়ের দোলা কেটে জ্ঞানের স্বচ্ছ আলোয় অবগাহন করবে।